Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাধবদীতে ভিডিও ধারণ করতে গিয়ে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫২ pm ২৮, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মাধবদী উপজেলার কাঁঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি কান্দাপাড়া এলাকায় পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকেলে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

জানা যায়, দুপুর প্রায় ২টা ৩৮ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল ৩টা ৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।

নিহত কিশোরীর নাম মোসাঃ মেঘলা আক্তার (১২)। তিনি ওই এলাকার প্রবাসী মো. শাহ আলম মোল্লার মেয়ে। স্থানীয়দের ভাষ্যমতে, মেঘলা তার তিন বান্ধবীর সঙ্গে এলাকার ‘বালুর পুকুর’ নামে পরিচিত একটি পুকুরের পাড়ে ভিডিও ধারণ করতে গিয়েছিল।

এ সময় অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং সে পুকুরে পড়ে গিয়ে পানির নিচে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় তল্লাশি চালান। অবশেষে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে প্রায় ২০ ফুট গভীর পানির নিচ থেকে মেঘলার মরদেহ উদ্ধার করা হয়।

মাধবদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (ইনচার্জ) মো. রায়হানের নেতৃত্বে লিডার রুহুল আমিন ও ফায়ারফাইটার মো. আনোয়ার হোসেন উদ্ধার অভিযান পরিচালনা করেন।

উদ্ধারের পর স্থানীয় লোকজনের উপস্থিতিতে মরদেহটি নিহতের খালার কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের দল বিকেল ৫টা ৩৫ মিনিটে স্টেশনে ফিরে যায়।

এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক ও বেদনার ছায়া নেমে এসেছে। অনেকেই এমন দুর্ঘটনা এড়াতে শিশু-কিশোরদের জলাশয়ের আশপাশে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
  • মৌলভীবাজারে জ্বালানিতে বাড়তি দাম
  • মাদক ও সড়ক দুর্ঘটনা রোধই বড় চ্যালেঞ্জ: সিলেটের নবাগত এসপি
  • মাধবদীতে ভিডিও ধারণ করতে গিয়ে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু
  • রাজবাড়ীতে জ্বালানি সংকট: তেল না পেয়ে ফিরল দুই শতাধিক বাইক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম