Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৬ pm ২৮, মার্চ ২০২৬
in অপরাধ
A A
0

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-ধরখার ভাটামাথা হাসিমপুর এলাকার তারু মিয়ার ছেলে মো: রাসেল, ধরখার উত্তর পাড়া মৃত মিজান ভূইয়ার ছেলে অলিউল্লাহ ভূইয়া বাবু ও পৌর শহরের দুর্গাপুর এলাকার মৃত জামিল হোসেন খাাদেমের ছেলে মো: জাবেদ খাদেম ।

শনিবার (২৮ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানায়।
পুলিশ জানায়, এস.আই(নিরস্ত্র) শাহাদত হোসেন সঙ্গীয় ফোর্স সহ একটি বিশেষ টিম ধরখার এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে কাজ করছেন।

শুক্রবার দিনগত রাত ১ টার দিকে ধরখার বাসষ্ট্যান্ডের পূর্বে পাশে বাইতুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন পূর্ব পাশের বাগানের পাশে পৌছা মাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৩ ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অজ্ঞাতনামা অন্ত:ত ৮-১০ জন ডাকাত পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেফতার করা যায়নি।

এ সময় ডাকাতদের ফেলে যাওয়া ১ টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী দেশীয় রাম দা, ১ টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী দেশীয় রাম দা,১ টি কাঠের বাটযুক্ত লোহার তৈরী দেশীয় ছুরি,১ কাঠের বাটযুক্ত সবুজ রঙ্গের টেপযুক্ত লোহার তৈরী দেশীয় রাম দা, ১টি ষ্টিলের ফোল্ডিং দেশীয় ছুরি, ১টি পুরাতন লোহার রড, ১টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বরিশালে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক, আতঙ্ক নয়
  • দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • তালাক ছাড়াই বিয়ে, নাসির-তামিমা দম্পতির বিরুদ্ধে কঠোর শাস্তির সম্ভাবনা
  • ফরিদপুরে নসিমন-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত
  • বিরোধী নেতাকে নিজ কক্ষে ডেকে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম