মাদারীপুরে জ্বালানি তেল সরবরাহ ও মজুত পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুমের নেতৃত্বে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালিত হয়। এর মধ্যে আড়িয়াল, খাঁন ও ইউসুফ ফিলিং স্টেশনসহ একাধিক স্টেশন পরিদর্শন করা হয়।
পরিদর্শনে দেখা যায়, কিছু পাম্পে নিয়ম মেনে স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ চলছে। তবে কয়েকটি স্থানে তেল শেষ হয়ে যাওয়ায় সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। কোথাও অনিয়ম বা মজুতদারির তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

