Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩৬ pm ২৮, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
কমলগঞ্জ (মৌলভীবাজার ) প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক আকাশ আহমদ। দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক সাড়ে এগারোটায় উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা মোড়ে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আকাশ আহমদ দৈনিক দেশকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সহযোগী সদস্য। তিনি আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসাধীন আকাশ আহমদ জানান, আদমপুর বাজার থেকে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঘোড়ামারা মোড়ে  পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় রাস্তা দিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা আসতে দেখে হামলাকারীরা দ্রুত তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসকরা জানিয়েছেন, আকাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং হামলায় তার ডান হাতের হাড় ভেঙে গেছে।
হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কমলগঞ্জ প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন বলেন, আমরা এই বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীদের মধ্যে দুজনকে শনাক্ত করা গেছে, যারা আকাশের নিজ এলাকার। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খবর পেয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে আহত সাংবাদিকের খোঁজ নিয়েছেন। তিনি বলেন, পুলিশ অপরাধীদের ধরতে মাঠে কাজ করছে।
ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • তাহিরপুরে কৃষককে কুপিয়ে হত্যার পর জাদুকটা নদীতে ভাসিয়ে দিল দুর্বৃত্তরা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকট: অতিরিক্ত চাহিদা, অব্যবস্থাপনা ও অনিয়মে ভোগান্তি বাড়ছে
  • ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা; প্রতিবাদে জাতিসংঘ থেকে মোহাম্মদ সাফার পদত্যাগ
  • কাপ্তাইয়ে সরকারি প্রকল্পে অনিয়মের প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ
  • এসিল্যান্ডের গাড়িতে ফিলিং স্টেশন থেকে বোতলে তেল নেওয়ার ভিডিও ভাইরাল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম