Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন, ‘কালো সোনা’ বীজে কৃষকের স্বপ্ন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২২ pm ২৮, মার্চ ২০২৬
in কৃষি
A A
0
মীর ইমরান, মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর-এ পেঁয়াজ চাষে বাম্পার ফলনে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। চলতি মৌসুমে জেলার সদর, কালকিনি, ডাসার ও শিবচর উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পেঁয়াজ ও পেঁয়াজ বীজের আবাদ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কন্দ পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৫০ হেক্টর। তবে কৃষকদের আগ্রহে আবাদ হয়েছে ৪ হাজার ২৬২ হেক্টর জমিতে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।

জেলার মাঠজুড়ে এখন পেঁয়াজের সবুজ সমারোহ। কোথাও কন্দ পেঁয়াজ, আবার কোথাও পেঁয়াজ বীজের সাদা ফুলে ভরে উঠেছে ক্ষেত। ইতোমধ্যে নতুন পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো হওয়ায় কৃষকরা এবার লাভের আশা করছেন।

শুধু কন্দ পেঁয়াজ নয়, হালি পেঁয়াজ ও পেঁয়াজ বীজ উৎপাদনেও এসেছে উল্লেখযোগ্য সাফল্য। হালি পেঁয়াজের লক্ষ্যমাত্রা ৬৭৩ হেক্টর হলেও আবাদ হয়েছে ৬৯৪ হেক্টর জমিতে। আর পেঁয়াজ বীজের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ৪২ হেক্টরের বিপরীতে আবাদ হয়েছে প্রায় ৭৪ হেক্টর জমিতে।

কৃষকদের কাছে পেঁয়াজ বীজ এখন ‘কালো সোনা’ নামে পরিচিত। বাজারে প্রতি কেজি বীজ ৭ থেকে ৮ হাজার টাকা বা তারও বেশি দামে বিক্রি হচ্ছে। ফলে বীজ উৎপাদনে কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে।

জেলা কৃষি কর্মকর্তারা জানান, পেঁয়াজ বীজ উৎপাদনে পরাগায়নে মৌমাছি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি অনেক কৃষক এখন কৃত্রিমভাবে হাতে পরাগায়ন পদ্ধতি ব্যবহার করছেন, যা উৎপাদন ও গুণগত মান বাড়াতে সহায়ক।

এই আধুনিক পদ্ধতি ও লাভজনক বাজারের কারণে স্থানীয় তরুণদের মধ্যেও কৃষি উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়ছে। অনেকেই পেঁয়াজ চাষ ও বীজ উৎপাদনকে সম্ভাবনাময় ব্যবসা হিসেবে দেখছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রহিমা খাতুন বলেন, “কৃষকদের সরকারি প্রণোদনার পাশাপাশি নিয়মিত কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হওয়া আমাদের জন্য বড় অর্জন।”

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ এবং ‘কালো সোনা’খ্যাত পেঁয়াজ বীজের উচ্চমূল্য স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থানও তৈরি হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সংরক্ষণ ও বাজারজাতকরণে সহায়তা অব্যাহত থাকলে মাদারীপুর ভবিষ্যতে দেশের পেঁয়াজ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খারগ দ্বীপে যারাই হামলা চালাবে, তারা আর জীবিত ফিরে যাবে না
  • মান্দায় বিএনপি অফিসে অগ্নিসংযোগ, সরঞ্জাম ভস্মীভূত
  • যুদ্ধে বাড়ছে মার্কিন ক্ষয়ক্ষতি
  • আখাউড়ায় মারধরের ঘটনায় আতঙ্কে পরিবার, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ
  • সুনামগঞ্জের সীমান্ত থেকে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম