সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেন দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি সুধীর বিশ্বাস,তিনি জুড়ী উপজেলার আমতীলচক গ্রামের পলেন্দ্র বিশ্বাসের ছেলে।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান,সকালে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন আলালপুর এলাকা অতিক্রম করার সময় সুধীর বিশ্বাস ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার (২৬ মার্চ) সুধীর বিশ্বাস কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় তার মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার সকালে নিজ বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

