Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সঙ্গীতাকাশের উজ্জ্বল নক্ষত্র মাহবুবা রহমানের প্রয়াণ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৩ pm ২৭, মার্চ ২০২৬
in বিনোদন
A A
0

বাংলাদেশের সঙ্গীত জগতের এক স্বর্ণযুগের অবসান ঘটল। একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই। বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতার কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

মাহবুবা রহমানের সঙ্গীত যাত্রার সূচনা হয় ১৯৪৭ সালে তৎকালীন ‘অল ইন্ডিয়া রেডিও’র ঢাকা কেন্দ্র থেকে। বিশেষ করে পল্লিগীতি ও আধুনিক গানে তাঁর প্রবাদপ্রতিম দক্ষতা তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ সমর দাসের সুরে তাঁর গাওয়া ‘মনের বনে দোলা লাগে’ গানটি আজও সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে অম্লান।

জহির রায়হানের ‘কখনো আসেনি’ চলচ্চিত্রে খান আতাউর রহমানের সুরে ‘নিরালা রাতের প্রথম প্রহরে’ এবং ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’ গানগুলো তাঁকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয়।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘জাগো হুয়া সাভেরা’, ‘আসিয়া’, ‘এ দেশ তোমার আমার’, ‘সোনার কাজল’, ‘নবাব সিরাজউদ্দৌলা’ ও ‘সাত ভাই চম্পা’র মতো অসংখ্য কালজয়ী চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ (প্লেব্যাক) দিয়েছেন।

ব্যক্তিজীবনে ১৯৫৮ সালে তিনি বিশিষ্ট চলচ্চিত্রকার ও সঙ্গীতজ্ঞ খান আতাউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁদের সুযোগ্য কন্যা রুমানা ইসলাম নিজেও এ দেশের একজন প্রতিষ্ঠিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী।

সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত করে। তাঁর মৃত্যুতে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো।

Tags: বিনোদনবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত
  • কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন সুধীর
  • ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • মৌলভীবাজার বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান ও জরিমানা আদায়
  • শ্রীমঙ্গলে অবৈধ জ্বালানি মজুদে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম