Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আগের ডিসিকে আমরাই বদলি করেছি: বিএনপি নেতা মেহেদী রুমী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৭ pm ২৭, মার্চ ২০২৬
in রাজনীতি
A A
0

কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় জেলা প্রশাসনের সাবেক শীর্ষ কর্মকর্তাকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তাঁর ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগের জেলা প্রশাসক সাহেবকে (ইকবাল হোসেন) আমরা ইচ্ছা করে বদলি করে দিয়েছি। কারণ, গভমেন্ট (সরকার) আমাদের তো। আমি একজন সিনিয়র লোক, ৭৩ বছর বয়স। উনি এ রকম কাজ করবেন বুঝতে পারিনি। বুঝতে পারলে আমরা আগেই ব্যবস্থা নিতাম।” বর্তমান জেলা প্রশাসক তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের পরাজয় প্রসঙ্গে মেহেদী রুমী দাবি করেন, প্রশাসনের কিছু কর্মকর্তা ও দলের ভেতরের ‘গাদ্দারদের’ কারণে তিনি ৫ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন। তিনি বলেন:

কুষ্টিয়ার সাবেক ডিসি, কুমারখালী ও খোকসা উপজেলা প্রশাসন নির্বাচনের সময় তাঁর সঙ্গে ‘গাদ্দারি’ করেছে বলে তিনি অভিযোগ করেন।

নির্বাচনে কারচুপির অভিযোগে তিনি হাইকোর্টে মামলা করেছেন বলে জানান। আগামী ২৪ জুন এর শুনানি হওয়ার কথা রয়েছে এবং ভোট পুনর্গণনায় তিনি বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

৭৩ বছর বয়সী এই প্রবীণ নেতা নিজেকে প্রকৃত মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, বর্তমানে অনেকেই ‘মুক্তিযোদ্ধা’ নাম ধারণ করলেও মুক্তিযুদ্ধে তাঁদের কোনো ভূমিকা ছিল না। তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও যুদ্ধের স্মৃতির কথা সভায় তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, পুলিশ সুপার জসীম উদ্দীন এবং বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tags: বিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন সুধীর
  • ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • মৌলভীবাজার বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান ও জরিমানা আদায়
  • শ্রীমঙ্গলে অবৈধ জ্বালানি মজুদে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • পদ্মার অতলে হারাল সাম্য-অন্তুর স্বপ্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম