Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০০ pm ২৭, মার্চ ২০২৬
in ক্যাম্পাস
A A
0

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের (বাণিজ্য বিভাগের) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ২৭ মার্চ, ২০২৬ (শুক্রবার) বেলা ১১.০০ টায় শুরু হয়ে দুপুর ১২.০০ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘সি’ ইউনিটে মোট ৬০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৮৪.৮৮%।

এর আগে ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উপকমিটিসমূহের সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা করেন। ভর্তি পরীক্ষা শেষে এক বার্তায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর, মাননীয় ট্রেজারার, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, ভর্তি পরীক্ষার উপকমিটির সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, পল্লী বিদুৎ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষ এবং শাহজাদপুরবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের এই সহযোগিতা পরবর্তী পরীক্ষাগুলোতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, শুক্রবার সারাদেশে গুচ্ছভুক্ত মোট ২০টি বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এরপর যথাক্রমে ০৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নাগরপুরে সড়কে যাত্রী কমলেও কমেনি পকেটের চাপ
  • নরসিংদীতে সাবেক এমপি সামসুদ্দীন আহমেদ এছাক-এর ২১তম মৃত্যুবার্ষিকী পালিত
  • দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় আরও একজন নিখোঁজের দাবি
  • উজিরপুরে এমপি সান্টুর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • ঠাকুরগাঁওয়ে মহানবীকে কটূক্তির অভিযোগে যুবক আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম