Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সি ইউনিট দিয়ে শুরু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১০ pm ২৭, মার্চ ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
‎
‎গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে। এ বছর মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৮৪ হাজার ৪৮০টি, যা দেশের উচ্চশিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহের প্রতিফলন।
‎
‎ভর্তি পরীক্ষার সূচনা হবে সি ইউনিট (বাণিজ্য) দিয়ে। আগামীকাল শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়কাল এক ঘণ্টা এবং পূর্ণমান ১০০। প্রশ্নপত্র হবে এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইম আবেদনের সুযোগও রাখা হয়েছে, যা অনেকের জন্য স্বস্তির বিষয়।
‎
‎গুচ্ছভুক্ত ভর্তি কার্যক্রমের সমন্বয়কারী ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, ভর্তি পরীক্ষার অন্যান্য ইউনিটগুলোর সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। বি ইউনিট (মানবিক) এর পরীক্ষা আগামী ৩ এপ্রিল এবং এ ইউনিট (বিজ্ঞান) এর পরীক্ষা ১০ এপ্রিল একই সময়ে (সকাল ১১টা থেকে দুপুর ১২টা) অনুষ্ঠিত হবে। এ ইউনিটের পরীক্ষার দিনই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা নেওয়া হবে। একইসঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ডি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে।
‎
‎গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে— মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
‎
‎ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ইতোমধ্যে সব কেন্দ্রেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত
  • কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন সুধীর
  • ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • মৌলভীবাজার বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান ও জরিমানা আদায়
  • শ্রীমঙ্গলে অবৈধ জ্বালানি মজুদে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম