Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরগুনার পিপি নুরুল আমিনের বিরুদ্ধে ভুয়া সনদ ও চাঁদাবাজির অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৫৭ am ২৭, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনায় এডভোকেট নুরুল আমিনের বেপরোয়া আচরণ ঘিরে বিভিন্ন মহলে নানা অভিযোগ উঠেছে বর্তমান সময়ে। স্থানীয় কিছু রাজনৈতিক ও সামাজিক কিছু ব্যক্তির দাবি সংশ্লিষ্ট আইনজীবী বরগুনা বিএনপির প্রভাব খাটিয়ে বিভিন্ন মামলায় পক্ষপাতিত্ব করছেন এবং আওয়ামীলীগের নির্দিষ্ট কিছু ব্যক্তিকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছেন এবং তাদের কাছে মোটা অংকের টাকা দাবি করেছেন।

সংশ্লিষ্ট অভিযোগকারীদের মতে, গত কয়েক বছরে তিনি আওয়ামীলীগের রাজনৈতিক পক্ষের সঙ্গে সম্পৃক্ত থেকে সুবিধা নিয়েছেন। বরগুনা-১ এর সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর রেফারেন্সে তিনি পটুয়াখালী দুদকের পিপি হিসেবে ৯ বছর দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে কিছু মামলার প্রেক্ষাপটে তাঁর নেতিবাচক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বলে তারা দাবি করেন। এছাড়া কিছু ব্যক্তি অভিযোগ করেছেন, মামলার ভয় দেখিয়ে আর্থিক সুবিধা আদায়ের ঘটনাও ঘটছে। এডভোকেট হুমায়ুন কবির পল্টুর কাছেও তিনি মামলার সাপেক্ষে মোটা অংকের টাকা দাবি করেছেন বলে জানা যায়।

একাধিক সূত্রের দাবি, এসব অভিযোগের পক্ষে কিছু নথি ও প্রাথমিক প্রমাণ তাদের কাছে রয়েছে যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের প্রস্তুতি চলছে ইতোমধ্যেই। অভিযোগকারীরা বলেন, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত চিত্র উঠে আসবে এবং ভুয়া এডভোকেট নুরুল আমিনের ফিরিস্তি উঠে আসবে। স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের গুরুতর অভিযোগ বিচার বিভাগ ও আইন পেশার ভাবমূর্তির সঙ্গে জড়িত এবং তারা বিচার চায়। তাই দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা জরুরি। ভুক্তভোগীরা মনে করেন এটা জেলা বিএনপির জন্যও হতাশাজনক । তারা মনে করেন, অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত কারণ এডভোকেট নুরুল আমিনের আইনজীবী সনদ ভুয়া।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবীর বক্তব্য জানা যায়নি।
এদিকে বরগুনা জেলা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য বলেন, পেশাগত আচরণ নিয়ে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ ফোরামে উত্থাপন করা উচিত এবং প্রমাণের ভিত্তিতে অবশ্যই সিদ্ধান্ত নেওয়া উচিত বলে সংশ্লিষ্ট মহল মনে করে। বরগুনার জুনিয়র আইনজীবীরা উৎকোচ প্রদান ছাড়া এডভোকেট নুরুল আমিনের হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না। উল্লেখ্য, তৎকালীন সময়ে তার ভুয়া সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠলে তিনি বরগুনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদকে মোটা অংকের টাকা প্রদান করে অভিযোগে স্থিতিশীলতা করে ম্যানেজ করে ফেলেন। বরগুনা আইনজীবী সমিতি ও বরগুনা জেলা বিএনপিও এই টাউটকে নিয়ে বিব্রতবোধ করছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুদ্ধ বন্ধ ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান ডা. শফিকুর রহমানের
  • সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে ‘বনলতা এক্সপ্রেস’ দেখলেন সাবিলা নূর
  • কমলো স্বর্ণের দাম
  • নান্দাইলে স্বাধীনতা দিবসে তথ্যপ্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
  • ভূরুঙ্গামারীতে গাঁজা ও মোটরসাইকেল ছেড়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম