Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় কাপ্তাইয়ের এএসআই মাহাবুর হাসানের মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪২ pm ২৬, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

রিপন মারমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই মো. মাহাবুর হাসান সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৫ মার্চ ২০২৬) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, গত ২৩ মার্চ দায়িত্ব পালনকালে রাঙ্গামাটি
–চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেট সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন মাহাবুর হাসান। তিনি সিএনজি চালিত অটোরিকশা যোগে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে সিএনজিটি দুর্ঘটনার কবলে পড়ে এবং তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার সন্ধ্যায় তিনি না ফেরার দেশে চলে যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা এবং এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, নিহত এএসআই মাহাবুর হাসানের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তার নিজ জেলা যশোরের সদর উপজেলার নিজ গ্রামে পাঠানো হয়েছে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুমিল্লায় বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
  • কয়েক সপ্তাহের মধ্যে ইরান সংঘাত শেষ করতে চান ট্রাম্প
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
  • চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • মৌলভীবাজারে বিষপানে সলিম মিয়ার মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম