Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চেয়ারে বসাকে কেন্দ্র করে উত্তেজনা: স্বাধীনতা দিবসের মঞ্চে সংঘর্ষ বাউফলে

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪৫ pm ২৬, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলা-এ মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনে বসা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওহিদুজ্জামান নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পাবলিক মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে চলাকালে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের সামনেই হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সামনে বসাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কি এবং একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় জামায়াতের কয়েকজন নেতার ওপর বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মী হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর মাঠে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু এবং বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম ঘটনাস্থলে থেকে পরিস্থিতি স্বাভাবিক করেন।
অনুষ্ঠানে বিএনপির সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদার ও জামায়াতের উপজেলা আমীর মাওলানা মো. ইসাহাক মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রশাসন জানিয়েছে, এটি মূলত ভুল বোঝাবুঝির ঘটনা এবং তাৎক্ষণিকভাবে মীমাংসা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নির্ধারিত অনুষ্ঠান শেষে পরিস্থিতি শান্ত রয়েছে।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কুমিল্লায় বাসের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
  • কয়েক সপ্তাহের মধ্যে ইরান সংঘাত শেষ করতে চান ট্রাম্প
  • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
  • চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
  • মৌলভীবাজারে বিষপানে সলিম মিয়ার মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম