বরিশাল প্রতিনিধি:
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানকে মুক্তি যোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডকাউন্সিলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) তন্নয় হালদার, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের হাওলাদার বীর মুক্তিযোদ্ধা মোঃ কেরামত আলী হাওলাদার
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ একই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধদেরও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মুক্তি যোদ্ধা ও শহীদ মুক্তি যোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

