Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নলছিটিতে যথা‌যোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পা‌লিত

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৯ pm ২৬, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0
মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন, ঝালকা‌ঠি জেলা প্রতি‌নি‌ধি
ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে নলছিটির ফেরিঘাটে একাত্তরের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এসময় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে সকাল আটটায় উপজেলার চায়না মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) সেগুফতা মেহনাজ এবং নলছিটি থানার ও‌সি আরিফুল আলম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) রেজভী আহমেদ সবুজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এছাড়াও জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও অংশগ্রহণকারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর নলছিটি থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে চিত্তাকর্ষক কুচকাওয়াজ প্রদর্শন করে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আমীন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) সেগুফতা মেহনাজ।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাইপলাইনে ভারত থেকে আসছে আরও ৫ হাজার টন ডিজেল
  • সংসার ভাঙল মৌসুমী হামিদের
  • দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
  • শেরপুরে বিজয় দিবসে রিকশা ও অটো ভ্যান চালক দলের শ্রদ্ধা নিবেদন
  • বাকেরগঞ্জে সংসদ সদস্য আবুল হোসেন খানকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম