জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুওে ৩ হাজার লিটার সমপরিমান ১৫ ড্রাম পেট্রোলসহ ৭ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনসাধারণ। বুধবার জামালপুর সদর উপজেলার কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আটক ৬ জনের বাড়ি বগুড়া জেলায় এবং ১ জনের বাড়ী জামালপুর জেলার মেলান্দহ উপজেলায়।
সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, কালোবাজারে অতিরিক্ত দামে বিক্রয়ের উদ্দেশ্যে ২৪ মার্চ দিবাগত মধ্যরাতে ৭জন ব্যাক্তি কয়েকটি গাড়ী যোগে ৩ হাজার লিটারের সমপরিমান ১৫ ড্রাম পেট্রোল নিয়ে যাচ্ছিলিনে। জামালপুর সদর থানার কালিবাড়ি এলাকার স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পেট্রোলসহ তাদের আটক করে পুলিশকে খবর দেয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে উপস্থিত লোকজন পেট্রোল ও আটক ব্যাক্তিদের পুলিশের কাছে সোর্পদ করে। আটক ব্যাক্তিরা হলেন- বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কাটাপুর বাজারের দুলাল ব্যাপারির ছেলে জহুরুল ইসলাম(৪৫), জুগলু মিয়া(৪৩), মারুফ হোসেন(২৪), ফুল মিয়া(৩৮), হাফিজুর রহমান(৪০), শাহজামাল(৫০) ও মেলান্দহ উপজেলার তেলিপাড়া গ্রামের আতাবুর রহমানের ছেলে হাকিম মিয়া(৪০)।
এ ব্যাপারে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আটক পেট্রোল গুলো নিলামে বিক্রি করার প্রক্রিয়া চলমান। আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

