Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মেহেন্দিগঞ্জে বিয়ের তথ্য গোপন ও ধর্ষণের অভিযোগে জামাতার বিরুদ্ধে শাশুড়ির মামলা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০২ pm ২৫, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নে বিয়ের বৈধতা ও পারিবারিক কলহ নিয়ে এক অদ্ভুত আইনি লড়াই শুরু হয়েছে। নিজের জামাতার বিরুদ্ধে ‘বিয়ের তথ্য গোপন করে ধর্ষণের’ অভিযোগে মামলা করেছেন শাশুড়ি, যা নিয়ে স্থানীয়দের মাঝে চরম বিস্ময় ও উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগ অনুযায়ী, ২ মার্চ ২০২৫-এ একই গ্রামের বারেক কাজীর ছেলে মাইদুল কাজীর সঙ্গে বাচ্চু মোল্লার মেয়ে ময়না বেগমের বিয়ে হয় ইসলামি শরিয়া মোতাবেক, গায়েহলুদসহ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। শতাধিক গ্রামবাসী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বিয়ের পর দম্পতি চার মাস ঢাকায় ভাড়া বাসায় ছিলেন। পরে পারিবারিক কলহে ময়না বাপের বাড়ি চলে যান।

৩১ আগস্ট ২০২৫-এ কন্যার মা সুমি বেগম বরিশাল আদালতে মামলা করেন। মামলায় জামাতা মাইদুল, তার বাবা বারেক কাজী ও ননদ-জামাইকে আসামি করা হয়। সকলে জেল খেটে বর্তমানে জামিনে আছেন।

বাদী সুমি বেগমের দাবি, মেয়ের বিয়ের খবর গোপন রেখে তাঁর জামাতা মেয়েকে ঢাকায় নিয়ে ধর্ষণ করেছেন। ৩১ আগস্ট ২০২৫-এ তিনি বরিশাল আদালতে মামলা করেন—আসামির তালিকায় জামাতা মাইদুল কাজী, তাঁর বাবা বারেক কাজী এবং ননদ-জামাই। সুমি বেগম বলেন, তিনি বিয়েতে রাজি ছিলেন না, ছেলের আগের একাধিক বিয়ের অভিযোগ আছে এবং কাবিননামা দেখাতে পারেননি। আমার স্বামী বিয়েতে থাকলেও চোখে কাবিননামা দেখেননি।

অন্যদিকে মাইদুল কাজী জানান, ২ মার্চ ২০২৫-এ শতাধিক অতিথি, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে গায়েহলুদসহ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইসলামি শরিয়া অনুসারে বিয়ে হয়; ছবি-ভিডিও রয়েছে। তাঁর মতে, স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা অসঙ্গত।

বরের বাবা বারেক কাজীও বিস্ময় প্রকাশ করে বলেন, বিয়ের পরও ধর্ষণ মামলা—জীবনে এমন শোনেননি। তিনি আরও জানান, স্থানীয় গণ্যমান্যদের মধ্যস্থতায় বিচ্ছেদ ও মীমাংসার জন্য স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন মেয়ের মা, তবু মামলা চলমান।

ঘটক ছত্তার রাঢ়ী, ডেকোরেটর মিজানুর রহমান, ইউপি সদস্য পাখি বেগমসহ একাধিক প্রত্যক্ষদর্শী বিয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় শতবর্ষী আছিয়া খাতুন থেকে সাধারণ যুবক পর্যন্ত অনেকে মামলাটিকে মিথ্যা ও প্ররোচিত বলে মন্তব্য করেছেন।

বিয়ের কাজী বলেন,মেয়ের বাড়ির আমন্ত্রণে বিয়ে পড়াতে গিয়েছিলাম। কনের বয়স কম দেখে বিয়ে সম্পন্ন না করেই ফিরে আসি। কাবিননামায় বর-কনে ও সাক্ষীদের স্বাক্ষরসহ ছবি-ভিডিও আছে এমন দাবির প্রসঙ্গে তিনি বলেন, আমি বহু জায়গায় বিয়ে পড়িয়েছি; মানুষ তো নানা রকম ষড়যন্ত্র-চক্রান্ত করতেই পারে।

মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক মো. মতিউর রহমান জানান, বিষয়টি তদন্তাধীন; শিগগির তদন্ত শেষে প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কালাইয়ে মাদক বিক্রির প্রতিবাদ করায় পথচারীকে কুপিয়ে জখম
  • সব ক’টা জানালা খুলে দাও: স্বাধীনতার ৫৫ বছরে স্মৃতি, বোধ ও দায়
  • জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোল উদ্ধার, আটক ৭
  • জামালপুরে ৪০ কেজি গাজাঁ উদ্ধার
  • স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম