Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝড়-জলচ্ছাস রোধে রক্ষা বাঁধ এখন দর্শনীয় স্থান হাজারো মানুষের ঢলে মুখরিত

Bangla FMbyBangla FM
৯:৫৫ pm ২১, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0
মোঃ তাইজুল ইসলাম, শরণখোলা বাগেরহাট প্রতিনিধি:  
থেমে থেমে বৃষ্টির কারণে উপকূলীয় উপজেলা শরণখোলার মানুষ ঈদের দিন ভোর থেকেই কিছুটা ঘরবন্দি হয়ে পড়েন। অনেকটা বাধ্য হয়েই বৃষ্টিতে ভিজে ঈদের আনন্দ উদযাপন করতে হয় তাদের। সকালে ঈদের নামাজ আদায়ের পর অধিকাংশ মানুষ ঘরেই সময় কাটান।
তবে দুপুরের পর আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করলে ধীরে ধীরে বাইরে বের হন স্থানীয়রা। বিকেল গড়াতেই প্রাণ ফিরে পায় ঈদের আমেজ। শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলা সদরের বলেশ্বর নদীর তীরে গড়ে ওঠা রিভারভিউ পার্কে নামে হাজারো মানুষের ঢল। অল্প সময়েই নারী-পুরুষের উপস্থিতিতে এলাকা পরিণত হয় এক প্রাণচঞ্চল মিলনমেলায়।
নানা শ্রেণি-পেশা ও বয়সের মানুষ, বিশেষ করে শহর থেকে ঈদ করতে গ্রামে ফেরা মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঝড়-জলচ্ছাস প্রতিরোধে নির্মিত এই বাঁধকে ঘিরেই গড়ে ওঠা স্থানটি এখন দর্শনার্থীদের কাছে একটি জনপ্রিয় বিনোদনকেন্দ্রে রূপ নিয়েছে।
তবে ঈদকে কেন্দ্র করে এখানে তেমন কোনো বিশেষ আয়োজন লক্ষ্য করা যায়নি। এমনকি ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কারের দিকেও ছিল অবহেলা। তারপরও বিনোদনের অভাবে ঈদের বিকেলে বলেশ্বর রিভারভিউ পার্কে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।
অনেকে ট্রলার ভাড়া করে বলেশ্বর নদীতে ঘুরে বেড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে প্রকৃতির সান্নিধ্যে কাটান কিছুটা স্বস্তির সময়। পবিত্র ঈদুল ফিতরের আনন্দে মুখর হয়ে ওঠে একসময় নির্জন থাকা নদীর তীর।
তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আব্দুল মালেক রেজা বলেন, বিনোদনপ্রেমী মানুষের ভিড়ে এখন সরগরম বলেশ্বর নদীর পাড়। তেমন কোনো আয়োজন না থাকায় অনেকে আশপাশ থেকে বাদাম, ফুচকা কিনে সময় কাটাচ্ছেন। কেউ কেউ নির্ধারিত ভাড়ায় ট্রলার নিয়ে নদীতে ঘুরছেন। তবে ঈদ উপলক্ষে এখানে উল্লেখযোগ্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেও জানান তিনি।
এদিকে, ন্যূনতম পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে ক্ষোভ প্রকাশ করেছেন দর্শনার্থীরা। ময়লা-আবর্জনা ও আগাছা অপসারণে যথাযথ ব্যবস্থা না থাকায় অসন্তোষ জানিয়েছেন তারা। দর্শনার্থীদের মতে, পরিকল্পিত উন্নয়ন ও সঠিক রক্ষণাবেক্ষণ করা হলে স্থানটি আরও আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।
Tags: ঝড়-জলচ্ছাসবলেশ্বর নদীর পাড়বিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান
  • ঈদের দিনে নিজের বিয়ের খবর জানালেন নীলাঞ্জনা নীলা
  • নিভে গেল ছোট্ট জুবায়েরের জীবন, অপূর্ণ রইল নতুন জামা-জুতোর স্বপ্ন
  • স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
  • বিপ্লবী ও রেডিক্যাল হিউম্যানিস্ট কমরেড মানবেন্দ্রনাথ রায় এবং ভারতবর্ষে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম