Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্ব জাকের মঞ্জিল ও চন্দ্রপাড়া দরবার শরীফে ঈদুল ফিতরের বৃহত্তম জামায়াত অনুষ্ঠিত হবে 

Bangla FMbyBangla FM
৭:৩৬ pm ২০, মার্চ ২০২৬
in Semi Lead News, জাতীয়
A A
0

সদরপুর উপজেলা, (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের সদরপুর উপজেলায় ঐতিহ্যবাহী বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ ও চন্দ্রপাড়া দরবার শরীফে পবিত্র ঈদুল ফিতরের বৃহত্তম জামায়াত অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের ন্যায় এবারও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে সকাল ১০ টায় ও চন্দ্রপাড়া দরবার শরীফে সকাল ৮ টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দরবার শরীফের কর্তপক্ষ।

আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজে শরীক হওয়ার বাসনায়  ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থাকে   জাকেরান আশেকান ও মুরীদ ভক্তরা দরবার শরীফে আসতে শুরু করেছে।

ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠানের জন্য অস্থায়ী  প্যান্ডেল নির্মান করা সহ জাকেরান আশেকানদের জন্য, অজুখানা,পয়ঃ নিস্কাশন ব্যাবস্থা,  গাড়ী পার্কিং,  তবারকের জন্য খাবার মাঠ প্রস্তুত করা হয়েছে। ঈদের দিন ফরজ নামাজের পাশাপাশি সুন্নত নফল ইবাদত বন্দেগী ও জেকের আশকারে মশগুল থাকবেন জাকেরান আশেকানরা। নামাজ শেষে মাজার জেয়ারত ও মুসলিম বিশ্বের সুখ শান্তি কল্যান কামনা এবং বাংলাদেশের জন্য রহমত বরকত কামনা করে দোয়া ও মোনাজাত করা হবে।

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের খাদেম শেখ রাশেদ জানান, ঈদের বৃহত্তম  জামায়াত অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজকে থেকেই জাকেরান আশেকানরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে। আশা করছি আগামীকাল নামাজের আগেই জাকেরান আশেকানদের পদচারনা ও আল্লাহ আকবর ধ্বনি ও ঈদের খুশী  তে  মুখরিত হবে দরবার শরীফ এলাকা।

চন্দ্রপাড়া দরবার শরীফের মুখপাত্র মাহবুবুর রহমান জানান, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাকেরান ও মুরীদ ভক্তরা দরবার শরীফে আজ থেকেই আসতে শুরু করেছে।

Tags: ঐতিহ্যবাহী বিশ্ব জাকের মঞ্জিলচন্দ্রপাড়া দরবার শরীফবিশ্ব জাকের মঞ্জিল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের দিন ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ঈদে রেমিট্যান্সের জোয়ার: রিজার্ভে ইতিবাচক প্রভাব
  • ঈদুল ফিতরে সাম্য ও সম্প্রীতির সুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
  • ঈদে বৈষম্যহীন ও মানবিক ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের আহ্বান রাষ্ট্রপতির
  • শাওয়ালের চাঁদ দেখা গেছে: কাল ঈদুল ফিতর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম