Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদের আনন্দ নয়, বনসংলগ্ন বাওয়ালি পরিবারে নীরব কান্না

Bangla FMbyBangla FM
৩:৫৯ pm ১৯, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

শরণখোলা( বাগেরহাট) প্রতিনিধি: 

ঈদের আনন্দের পরিবর্তে সুন্দরবন সংলগ্ন এলাকার বাওয়ালি পরিবারগুলোতে এখন বিরাজ করছে নীরব কান্না ও চরম হতাশা। বন বিভাগের সিদ্ধান্তহীনতার কারণে প্রায় ২০ হাজার মানুষ এবারের ঈদের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সুন্দরবনে গোলপাতা আহরণের জন্য বন বিভাগ পাস প্রদান করে থাকে।

এই পাসের মাধ্যমে শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল, মংলা ও ভান্ডারিয়া এলাকার কয়েক হাজার বাওয়ালি বংশ পরম্পরায় গোলপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে আসছেন। নির্ধারিত সময়ের মধ্যে তারা সাধারণত দুই চালান গোলপাতা সংগ্রহ করে মোকামে বিক্রি করেন।

গোলপাতা আহরণের আগে বন বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতিটি নৌকার বিপরীতে বোর্ড লাইসেন্স (বিএলসি) সংগ্রহ বাধ্যতামূলক। চলতি বছরেও বন বিভাগের আহ্বানে সাড়া দিয়ে বাওয়ালি ও মহাজনরা বিএলসি সংগ্রহ করেছেন এবং বিপুল অর্থ ব্যয়ে নৌকাগুলো মেরামত করেছেন। কিন্তু গত তিন মাস ধরে বন বিভাগ গোলপাতা আহরণের পাস প্রদান না করায় সংশ্লিষ্টদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

এ মৌসুমে এখন পর্যন্ত কোনো পাস প্রদান করা হয়নি। ফলে একদিকে যেমন মহাজনরা লক্ষ লক্ষ টাকার বিনিয়োগ নিয়ে বিপাকে পড়েছেন, অন্যদিকে হাজারো বাওয়ালি কর্মহীন হয়ে পড়েছেন। বছরের নির্ধারিত সময়ে কাজ করতে না পেরে তারা মারাত্মক আর্থিক সংকটে নিমজ্জিত হয়েছেন। অনেকেই আগাম টাকা নিয়ে খরচ করে এখন দেনার বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ফলে ঈদের আনন্দ তাদের জন্য এখন অধরা স্বপ্ন।

সোনাতলা গ্রামের বাওয়ালি বাদল হাওলাদার ও দক্ষিণ রাজাপুর গ্রামের হযরত আলী জানান, বছরের নির্ধারিত সময়ে গোলপাতা আহরণই তাদের প্রধান আয়ের উৎস। মহাজনদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে তারা প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু পাস না পাওয়ায় এবার তারা বনে যেতে পারেননি। এতে তারা আয় থেকে বঞ্চিত হয়ে চরম সংকটে পড়েছেন।

মালিয়া গ্রামের বাওয়ালি দেলোয়ার হাওলাদার বলেন,গোলপাতা আহরণের পাস না দেওয়ায় শত শত বাওয়ালি এখন দেনাগ্রস্ত। এবারের ঈদ আমাদের জন্য আনন্দের নয়, বরং দুশ্চিন্তার।

দীর্ঘদিন ধরে গোলপাতা ব্যবসার সঙ্গে জড়িত মহাজন সেলিম ব্যাপারী অভিযোগ করে বলেন, “বন বিভাগের আহ্বানে সাড়া দিয়ে আমরা বিএলসি নিয়েছি এবং বিপুল অর্থ ব্যয়ে নৌকা প্রস্তুত করেছি। কিন্তু পরে পাসের জন্য গেলে নানা জটিলতা সৃষ্টি করা হয়। পুরো মৌসুম প্রায় শেষ হলেও এখন পর্যন্ত কোনো পাস দেওয়া হয়নি। এতে আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি এবং হাজারো বাওয়ালি বেকার হয়ে পড়েছে। একইসঙ্গে সরকারও রাজস্ব হারাচ্ছে।”

অন্য ব্যবসায়ী জাকির হোসেন ও সাইফুল ইসলাম খোকন বলেন,হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পাস বন্ধ করে দেওয়ায় এই পেশার সঙ্গে যুক্ত বাওয়ালি, মহাজন, শ্রমিক ও মোকাম সংশ্লিষ্ট সবাই কাজ হারিয়ে ফেলেছে। এতে পুরো এলাকায় আর্থিক সংকট সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, নৌকাগুলোর আকার ও বিএলসির মধ্যে ব্যাপক অসামঞ্জস্য থাকায় পাস প্রদান সম্ভব হয়নি। তিনি দাবি করেন, নৌকাগুলোর অস্বাভাবিক আকারের কারণে কোনো বিএলসি নবায়ন করা হয়নি।

Tags: বনসংলগ্ন বাওয়ালি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের আনন্দ নয়, বনসংলগ্ন বাওয়ালি পরিবারে নীরব কান্না
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, আহত ১০
  • পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ: ডা. অচিনপুরী
  • কালাইয়ে ৪৮৫ জন পেলেন ঈদ উপহার
  • নরসিংদীর বেদে পল্লী ও অসহায় পরিবারকে ঈদ উপহার দিলেন ড. আবদুল মঈন খান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম