Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নরসিংদীর বেদে পল্লী ও অসহায় পরিবারকে ঈদ উপহার দিলেন ড. আবদুল মঈন খান

Bangla FMbyBangla FM
৩:২২ pm ১৯, মার্চ ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0

নরসিংদী প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নরসিংদীর অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এর অংশ হিসেবে বেদে পল্লীর বাসিন্দাদের মাঝেও খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ উপলক্ষে নরসিংদীর পলাশ পৌরসভা অডিটরিয়ামে এক আলোচনা ও উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।

তিনি আনুষ্ঠানিকভাবে উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এবং সুবিধাভোগী পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন।

সমাজের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে থাকা বেদে পল্লীর পরিবারের মাঝেও সহায়তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে অনুদান হিসেবে ১০ কেজি করে চাল দেওয়া হয়, যাতে তারাও আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবদুল মঈন খান বলেন, সরকারের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি সমাজের সচ্ছল ও সচেতন মানুষদেরও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tags: ড. আবদুল মঈন খাননরসিংদীর বেদে পল্লী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের আনন্দ নয়, বনসংলগ্ন বাওয়ালি পরিবারে নীরব কান্না
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, আহত ১০
  • পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ: ডা. অচিনপুরী
  • কালাইয়ে ৪৮৫ জন পেলেন ঈদ উপহার
  • নরসিংদীর বেদে পল্লী ও অসহায় পরিবারকে ঈদ উপহার দিলেন ড. আবদুল মঈন খান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম