মো আমিরুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
(১৯ মার্চ) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নিজ হাতে ময়লা পরিস্কার করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন।
এসময় পঞ্চগড় জেলা প্রশাসক শুকুরিয়া পারভিন,পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম,জেলা সিভিল সার্জন মোহাম্মদ মিজানুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা,জেলা প্রশাসন ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডাক্তারগণ উপস্থিত ছিলেন।
পরে সিভিল সার্জন অফিস চত্বর থেকে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে নিজ হাতে ড্রেনের ময়লা পরিস্কার করেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এসময় জেলা প্রশাসক,পুলিশ সুপার, সিভিল সার্জন, সদর উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

