Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চরভদ্রাসনে নিম্নমানের পচা মাংসর বিরিয়ানি বিক্রি

Bangla FMbyBangla FM
১:৫০ pm ১৯, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

স্টাফ রিপোর্টার আব্দুস সালাম মোল্লা:

ফরিদপুরের চরভদ্রাসনে ‘নান্না বিরানি হাউজ’ নাম পরিবর্তন করে পরিচালিত একটি বিরিয়ানি হাউজে অস্বাস্থ্যকর পরিবেশে পচা মাংস দিয়ে তেহারি বিক্রির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

চরভদ্রাসনের মুদি ব্যবসায়ী সায়েম হোসেন জানান, তিনি প্রথমে তার ছেলেকে ওই বিরিয়ানি হাউজের খাবার খেতে দেন। পরে নিজেও খাবার খান। এ সময় তিনি দেখতে পান, পচা মাংস দিয়ে তেহারি রান্না করে পরিবেশন করা হচ্ছে। খাবার থেকে দুর্গন্ধ বের হচ্ছিল বলেও দাবি করেন তিনি। তার ছেলে জানায়, খাবার ভালো লাগছে না। বিষয়টি কর্তৃপক্ষকে জানালে তারা খাবার পরীক্ষা করার কথা বলে একটি পলিথিনে ভরে সরিয়ে নেয়। পরে তিনি সচেতন নাগরিক হিসেবে সাংবাদিকদের খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্গন্ধযুক্ত খাবার ডাস্টবিনের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে আছে।

এ বিষয়ে অভিযুক্ত হোটেল মালিক বেলায়েতের কাছে জানতে চাইলে তিনি বলেন, খাবারগুলো আগের দিনের রান্না করা ছিল। রোজার কারণে বিক্রি কম হওয়া এবং গরমের কারণে খাবার নষ্ট হয়ে যেতে পারে। অভিযোগ পাওয়ার পর তারা খাবারগুলো ফেলে দিয়েছেন বলেও জানান তিনি।

নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার তাদের ডেকে নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন।

চিকিৎসক ডা. হাফিজুর রহমান বলেন, এ ধরনের অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করলে ডায়রিয়া, গ্যাস্ট্রিক, আলসার, টাইফয়েড, রক্ত আমাশয় এবং দীর্ঘমেয়াদে ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

চরভদ্রাসন উপজেলা কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি জয়নুল আবেদিন কামাল বলেন, উপজেলা প্রশাসনের দুর্বল নজরদারির কারণে এ ধরনের ঘটনা ঘটছে। যথাযথ তদারকি না থাকায় নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য নিতে একাধিকবার উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদে মেহেদির রং গাঢ় করার সহজ কৌশল
  • রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত
  • ঈদের দিন ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত
  • ঈদে রেমিট্যান্সের জোয়ার: রিজার্ভে ইতিবাচক প্রভাব
  • ঈদুল ফিতরে সাম্য ও সম্প্রীতির সুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম