Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে চেয়ারম্যান অবরুদ্ধ, ১০০ কার্ডধারী চাল পাননি

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৬ pm ১৮, মার্চ ২০২৬
in অপরাধ
A A
0

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নে (সরকারি বরাদ্দে গ্রামীণ দুঃস্থ, অসহায়, দরিদ্র‌ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্দিষ্ট সময়ে বিনামূল্যে) ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে অনিয়ম; অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনার পর নতুন করে জানা গেছে, প্রায় ১০০ কার্ডধারী এখনও চাল পাননি।

শিবগঞ্জ উপজেলার ভূমি কর্মকর্তা ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তৌফিক আজিজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, বঞ্চিতদের দ্রুত চাল দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফকে অবরুদ্ধ করে রাখেন ভিজিএফ কার্ডধারী চাল বঞ্চিত স্থানীয়রা।
পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধাইনগর ইউনিয়নে ভিজিএফ কর্মসূচির আওতায় ৫ হাজার ২৪০ পরিবারের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ আসে। কিন্তু বিতরণের সময় অনেক বৈধ কার্ডধারীকে চাল না দিয়েই কার্যক্রম শেষ করা হয়। এতে অন্তত শতাধিক মানুষ বঞ্চিত হন।
চাল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বঞ্চিতরা; কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জড়ো হয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখেন।

স্থানীয়দের ভাষ্য, “এই ১০ কেজি চাল অনেকের জন্য এক মাসের এক বেলা করে দুমুঠো ভাতের ভরসা। চাল না পেয়ে অনেকের ঈদ আনন্দ মাটি হয়ে গেছে।” তাদের অভিযোগ, চাল বিতরণে নানা অনিয়ম হয়েছে এবং এর বিচার দাবি করেন তারা।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান আব্দুল লতিফের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলার ভূমি কর্মকর্তা ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তৌফিক আচাল বঞ্চিত জিজ বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। প্রকৃত কার্ডধারীদের মধ্যে যারা চাল পাননি, তাদের তালিকা করে দ্রুত বিতরণের ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সদরঘাটে লঞ্চ সংঘর্ষে ২ জন নিহত, ৩ জন নিখোঁজ
  • ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবকেও হত্যার দাবি ইসরাইলের
  • কুলাউড়ায় ঈদ সহায়তা কার্যক্রমের উদ্বোধন
  • সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈমের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
  • ঘোড়াঘাটে দুই ভাই ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম