মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদির আয়োজনে ঝালকাঠির নলছিটিতে দোয়া ও গণ ইফতারের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) ২৮ রমজান শহীদ সেলিম চত্বরে (নলছিটি বাসস্ট্যান্ড) এ আয়োজনে ধর্মপ্রাণ মুসল্লীরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশ নেন।
ইফতার পূর্বে দোয়া মোনাজাতে অংশ নিয়ে মাসুমা হাদি বলেন, একটি রমজান চলে গেলেও আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার এখনো ঝুলে আছে। ভারতে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বাকিদেরও চিহ্নিত করতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, শিক্ষক আবদুর রহিম, শহীদ শরীফ ওসমান বিন হাদির ভগ্নিপতি আমির হোসেন, ছাত্রনেতা সুজন খান, স্বেচ্ছাসেবক শাহাদাত আলম ফকির, বালি তাইফুর রহমান, স্বেচ্ছাসেবক সাথি আক্তার প্রমুখ।

