মুহম্মদ আবুল বাশার,
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঈশ্বরগঞ্জ উপজেলা কমান্ডের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক এবং বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সম্মানিত মুক্তিযোদ্ধাগণ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং অসহায় ও সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের ধন্যবাদ প্রকাশ করেন।

