সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
আজ বুধবার (১৮ মার্চ ২০২৬) টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন।
এসময় তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


