সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দপূর্ণ ঈদযাত্রা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপসমূহ যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সক্রিয় থাকার বিষয়ে গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
আজ বুধবার ১৮ মার্চ ২০২৬ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন জেলা প্রশাসক, টাঙ্গাইল।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী প্রকৌশলী (সড়ক ও জনপথ বিভাগ), সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ, যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যান্য অংশীজন ।

