Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে ঈদ উপলক্ষে ১ হাজার পরিবারকে নগদ সহায়তা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৭ pm ১৮, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালীর বাউফলে ১ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। এ সহায়তা প্রদান করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় উপজেলার মদনপুরা এলাকায় তার ব্যক্তিগত বাসভবনে এই অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়। প্রতিটি পরিবারকে এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা।

বগা এলাকার জরিমন বিবি (৬৫) বলেন, আগে কোনো সহায়তা পাননি, এবার এই টাকা পেয়ে সংসারের কিছুটা স্বস্তি মিলবে। সূর্যমনি এলাকার আবদুর রহিম (৬২) জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে এই সহায়তা তাদের জন্য অনেক উপকারে আসবে।

সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সরকার থেকে প্রাপ্ত ১০ লাখ টাকা সম্পূর্ণভাবে বিতরণ করা হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় অতিরিক্ত অর্থ সংগ্রহ করে তা অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, যেসব পরিবার ইতোমধ্যে সরকারি খাদ্য সহায়তা পেয়েছে, তাদের এ তালিকার বাইরে রাখা হয়েছে। বরং যারা এখনো কোনো ধরনের সহায়তা পায়নি, তাদের অগ্রাধিকার দিয়ে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
  • নওগাঁয় সরকারি বই বিক্রির চেষ্টা, অফিস সহকারী ধরা পড়লেন
  • টাঙ্গাইল সদর হাসপাতালে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
  • ঢাকা-টাঙ্গাইল,যমুনাসেতু মহাসড়ক পরিদর্শনে টাঙ্গাইলের ডিসি
  • যাত্রীদের কোনো ভোগান্তি নেই: সেতুমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম