Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারের মুন্সিবাড়ি’তে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৪ pm ১৮, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “দারিদ্রমুক্ত একটি সু-শৃঙ্খল সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উদ্যোগে প্রায় ৩০০ জন মুসলিম নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

বুধবার (১৮ মার্চ) দুপুরে কুঞ্জবন,শ্রীনাথপুর (মুন্সিবাড়ি),মুন্সিবাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু স্বাগত কিশোর দাস চৌধুরী,সুনীলময় কুমার দাস চৌধুরী, অনিকা দাস চৌধুরী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট স্বর্ণকান্তি দাস চৌধুরী,স্বস্তিকা দাস চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে মুন্সিবাড়ির পক্ষ থেকে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য রয়েছে,তা এখনও অব্যাহত রয়েছে। তারা জানান,পূর্বপুরুষদের দেখানো পথ অনুসরণ করে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ,ভূমিহীনদের জমি দান, ঘর নির্মাণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

বক্তব্যে স্বাগত কিশোর দাস চৌধুরী বলেন,তার পিতা ও পূর্বপুরুষদের মতো তিনিও নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। প্রবাসে অবস্থানরত ভাইদের আর্থিক সহযোগিতায় ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে প্রতি বছর ঈদ ও পূজা উপলক্ষে খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়দের মতে,এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যশোরে পরিবহন খাতে টাস্কফোর্সের অভিযান
  • মাটিরাঙ্গায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর তহবিলের আর্থিক সহায়তা বিতরণ
  • নওগাঁয় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু
  • সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
  • নওগাঁয় সরকারি বই বিক্রির চেষ্টা, অফিস সহকারী ধরা পড়লেন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম