বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাঙ্গামাটি নদীর ওপর নির্মিত বহুল আলোচিত ও কাঙ্ক্ষিত ‘গোমা সেতু’র শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেতুর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম (এমপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয়,সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান ( এমপি) এবং ১২৪ ( বরিশাল ৬) বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান।
দীর্ঘ ২৭ কিলোমিটারের এই সড়কে একটি মাত্র সেতুর অভাবে অত্র এলাকার যোগাযোগ ব্যবস্হা অত্যন্ত বিড়ম্বনার ছিল। জরুরী প্রয়োজনে রোগী এবং পচনশীল কৃষি পন্য স্হানান্তরে ফেরী ঘাটে যানবাহনের ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও নাজেহাল হতে হত।
সেতুটি নির্মাণ হওয়ার মাধ্যমে বরিশাল জেলা সদরের সাথে বাকেরগঞ্জের পূর্বাঞ্চল কবাই,নলুয়া, দুধল সহ পটুয়াখালীর বাউফল ও দুমকী উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্হার সহজ দ্বার উন্মোচিত হবে।
উল্লেখ ২০১৭ সালের ১৪ নভেম্বর জাতীয় নির্বাহী কমিটি একনেকের সভায় বাকেরগঞ্জের রাঙ্গামাটিয়া নদীর ওপর সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়। অর্থ বরাদ্দ দেওয়ায় পর দুইদফায় এই সেতু নির্মাণের ব্যয় বৃদ্ধি করা হয়।
প্রথমাবস্হায় ৫৭ কোটি ৬২ লাখ ১৫ হাজার টাকা ব্যয় বরাদ্দ ছিল, যা পরবর্তীতে বাড়িয়ে ৯২ কোটি ৪৪ লাখ ৮৯ হাজার টাকা ধার্য করা হয়।
প্রায় ২৫৪০ ফুট বা ৭০০ মিটারের বেশি দীর্ঘ আরসিসি গার্ডারের এই সেতুটির সাথে রয়েছে ৯০ মিটার এপ্যোচ সড়ক। এছাড়াও নদীর দুই তীরে সেতু এলাকায় ৮৬০ বর্গমিটার এলাকা নদী শাসনের ব্যবস্হা করে কংক্রিটের ব্লক দেওয়া হয়েছে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক এই সেতুটি নির্মাণে কয়েকবার এর ব্যয় বাড়ানো সহ মুল নকশায় পরিবর্তন আনা হয়। সেতু নির্মাণ কাজ আরম্ভ হওয়ার কিছু দিন পর এর উচ্চতা নিয়া বিআইডব্লিউটিএর আপত্তির কারণে দীর্ঘ দিন নির্মাণ কাজ বন্ধ থাকে ।
বর্তমানে গোমা সেতুর উদ্ভোধনের মাধ্যমে দক্ষিণাঞ্চলের দুটি উপজেলা দুমকী,বাউফলের জনসাধারণের বিভাগীয় শহর বরিশালে যাতায়াতের ক্ষেত্রে নব দিগন্তের ছোয়া লাগল।ফলে অত্র এলাকার চিকিৎসা, ব্যবসা বানিজ্যও শিক্ষার বিকাশ ঘটবে।

