ইরেলি হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটি। তার মৃত্যুর পর বিশেষভাবে আলোচনায় এসেছে তার লেখা শেষ চিঠি।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইসরায়েলের বিমান হামলায় লারিজানি নিহত হন। মৃত্যুর আগে দেশের নিরাপত্তা ও দায়িত্ব পালনের সময় তিনি শহীদদের উদ্দেশে একটি চিঠি লিখেছিলেন।
চিঠিতে লারিজানি উল্লেখ করেছেন, শহীদদের জানাজা ও দাফনের অনুষ্ঠান অত্যন্ত গৌরব ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। ইরানের ইসলামি প্রজাতন্ত্রের ইতিহাসে এমন ঘটনা বারবার ঘটেছে এবং এই শাহাদাতগুলো দেশের সশস্ত্র বাহিনীর ভিত্তিকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও লিখেছেন, “আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে শহীদদের জন্য উচ্চ মর্যাদা ও উত্তম প্রতিদান কামনা করছি। তারা ছিলেন সাহসী, দায়িত্বশীল ও আত্মত্যাগী মানুষ, যারা দেশের নিরাপত্তা ও আদর্শ রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগ জাতির জন্য অনুপ্রেরণা হিসেবে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের পথ অনুসরণ করবে।”
চিঠিতে সমবেদনা জানিয়ে লারিজানি বলেছেন, “আমরা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এই ক্ষতি পূরণ হওয়ার নয়, তবে তাদের আত্মত্যাগ বৃথা যাবে না।”

উল্লেখ্য, আলি লারিজানি সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠভাজন ছিলেন।

