জামালপুরের মেলান্দহে এক বৃদ্ধাকে ফিতরার টাকা দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক ৬০ বছরের বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান মঙ্গলবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ রোববার (১৫ মার্চ) থানায় দায়ের করা হয়, এবং সেইদিনই অভিযুক্ত আব্দুল গফফারকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত আব্দুল গফফার মেলান্দহের হাজরাবাড়ী পৌরসভার জগৎপাট্টা এলাকার বাসিন্দা। অভিযোগে বলা হয়েছে, যাকাত ও ফিতরার সহায়তা সংগ্রহের উদ্দেশ্যে রোববার ওই বৃদ্ধা জগৎপাট্টা এলাকায় গেলে গফফার তাকে ফিতরার টাকা দেওয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
ওসি মো. ওবায়দুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

