Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পটুয়াখালীর নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩০ pm ১৭, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যা নির্মিত হলে বরিশাল থেকে দুমকি হয়ে বাউফলসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে দুমকি-বাউফল সড়কের সংযোগস্থল রাজাখালী প্রস্তাবিত গোলচত্ত্বর এলাকায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।

সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, প্রায় ১০২৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ সেতুর দৈর্ঘ্য হবে ১৩৮০ মিটার। এর মধ্যে মূল সেতু হবে স্টিল টাইড আর্চ (৪২০ মিটার) এবং ভায়াডাক্ট অংশ হবে প্রি-স্ট্রেসড আই গার্ডার (৯৬০ মিটার)। এছাড়া ৩.২৯ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণ, টোল প্লাজা স্থাপন, ওয়েই ব্রিজ নির্মাণ ও নদীতীর সংরক্ষণ কাজ প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন নির্মাণকাজ পরিচালনা করছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বেচ্ছাসেবক লীগের সেই রহিম এখন সাভার পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি
  • সারিয়াকান্দিতে যানজট নিরসনে থানা পুলিশের অভিযান
  • দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল, যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনের নানা উদ্যোগ
  • কোরআনের ‘ভুল’ ধরতে গিয়ে কুরআনের সৌন্দর্যে মুগ্ধ হলাম: চলচ্চিত্রকার গাজী রাকায়েত
  • মৌলভীবাজারে সমাজকর্মীর ওপর হামলার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম