স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চর ভদ্রাসনে স্পেন প্রবাসী ইউনুছ আলী প্রামাণিকের আর্থিক অনুদান বিতরন করেন ২৭ তম রমজান ১৭ মার্চ ২০২৬ আঃ করিম ট্রাস্টের প্রতিষ্ঠাতা স্পেন প্রবাসী ইউনুছ আলী প্রামাণিক ও দ্বীন মোহাম্মদ এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চর ভদ্রাসন উপজেলার অসচ্ছল১৫০০ শতাধিক পরিবারের মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
জানা গেছে উপজেলার আলম নগর প্রবাসী ইউনুস আলী প্রামানিকের নিজ বাড়ি থেকে বেলা তিনটার দিকে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। এতে১৫০০শতাধিক অসচ্ছল পরিবারকে আটশত টাকা করে বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ফরিদপুর ৪ আসনের মাননীয় সাংসদ জনাব শহিদুল ইসলাম বাবুল।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আঃ কুদ্দুস ভিপি বাদশা,বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব এজিএম বাদল আমিন,সাবেক বিএনপি সভাপতি মোঃ শাহজাহান শিকদার, সদস্য আরমান আলী সিকদার, দিদারুল ইসলাম সেন্টু মাস্টার, আলী মৃধা, আব্দুল কাদের মাস্টার, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, চরভদ্রাসন সরকারি কলেজের জাতীয়তাবাদ ছাত্র সংসদের সাবেক ভিপি মোস্তফা মোল্লা, বিএনপির প্রস্তুত কমিটির সদস্য সেন্টু মাস্টার সহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ। উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ।

