Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি: এমপি বাবুল

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৬ pm ১৭, মার্চ ২০২৬
in রাজনীতি
A A
0

স্টাফ রিপোর্টার:

ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটাতেই দলটি ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নের দড়ি কৃষ্ণপুর গ্রামে ভূবনেশ্বর নদের পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় শহিদুল ইসলাম বাবুল আরো বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অংশ হিসেবে ইতোমধ্যে ৪০ হাজার পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে, যা দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষিনির্ভর অর্থনীতিকে শক্তিশালী করতে এবং জলাবদ্ধতা নিরসনে সারাদেশে খাল খনন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর হাত ধরেই বাংলাদেশে কৃষি বিপ্লবের সূচনা হয়েছিল।

তাঁর দূরদর্শী নীতির ফলে দেশ দুর্ভিক্ষ থেকে মুক্তি পায় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায়। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন, বৃক্ষরোপণ, অবকাঠামো এবং সামাজিক নিরাপত্তা খাতে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করছে।

বক্তব্যে তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বলেন, উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পুনঃখনন কাজের মাধ্যমে ভুবনেশ্বর নদের নাব্যতা ফিরে আসবে এবং এলাকার কৃষি উৎপাদন, যোগাযোগ ব্যবস্থা ও পরিবেশের উন্নতি হবে

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল, যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনের নানা উদ্যোগ
  • কোরআনের ‘ভুল’ ধরতে গিয়ে কুরআনের সৌন্দর্যে মুগ্ধ হলাম: চলচ্চিত্রকার গাজী রাকায়েত
  • মৌলভীবাজারে সমাজকর্মীর ওপর হামলার অভিযোগ
  • কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু
  • ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোন হামলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম