ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫ শত পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন দুবাই প্রবাসী , জান্নাত ফ্যাশনের চেয়ারম্যান এম সাইফুল মোল্লা।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বেশাইনখান গ্রামে নিজ বাড়িতে তিনি ঈদ উপহার প্রদান করেন। ঈদ উপহারের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গী, সেমাই, চিনি ও গুড়া দুধ।নারী ও পুরুষ লম্বা সারিতে দাড়িয়ে সুশৃঙ্খল ভাবে ঈদ উপহার গ্রহন করেন।
মুসলিম ধর্মের পাশাপাশি চারশত সনাতন ধর্মের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন , সাত বছর ধরে ঈদুল ফিতর ও ঈদুল আযাহায় এম সাইফুল মোল্লা বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে আসছেন। ঈদ উপহার পেয়ে খুশী সবাই।
দুবাই প্রবাসী , জান্নাত ফ্যাশনের চেয়ারম্যান এম সাইফুল মোল্লা বলেন,‘ আমার সাধ্যমত সাধারন মানুষের পাশে দাড়াই। এবছর ১৫ শত পরিবারকে ঈদ উপহার প্রদান করেছি। ভবিষ্যতে আরো বারাতে চাই।

