Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কাপাসিয়ায় নদীতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৫ pm ১৭, মার্চ ২০২৬
in দুর্ঘটনা, সারাদেশ
A A
0

​কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় ঘোরশ্বাব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন মাধব চন্দ্র বর্মণ (৩০) নামে এক যুবক।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। ​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিখোঁজ মাধব চন্দ্র বর্মণ কামারগাঁও এলাকার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

তিনি পেশায় একজন নাপিত এবং কামারগাঁও বাজারে তার একটি নিজস্ব সেলুন রয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে তিনি বাড়ির পাশের নদীতে গোসল করতে নামেন। ​প্রত্যক্ষদর্শী প্রিয় বালা ও সুভাষি বালা জানান, তারা নদীর ওপর থেকে একজনকে পানিতে ডুবতে ও ভাসতে দেখেন। বিষয়টি মানুষ নাকি অন্য কিছু তা বোঝার চেষ্টা করতেই মুহূর্তের মধ্যে পানির অতলে তলিয়ে যান মাদক চন্দ্র এরপর থেকে তাকে আর দেখা যায়নি। ​খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

নিখোঁজের ৯ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। তবে নদীর কচুরিপানা ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, মাদক চন্দ্র এই নিখোঁজ হওয়া কেবল একটি সাধারণ দুর্ঘটনা নয়। ঐতিহ্যবাহী ঘোরশ্বাব নদীটি এলাকার একটি প্রভাবশালী মহলের কবজায় রয়েছে। অভিযোগ রয়েছে: নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।

​অপ্রত্যাশিত গভীর খাদ তৈরি হওয়ায় নদীটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। বাঁধের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ফসলি জমি নষ্ট হচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। উল্লেখ্য, এর আগেও এই নদীতে আটকে রাখা পানি হঠাৎ ছেড়ে দেওয়ায় প্রবল স্রোতে ভেসে গিয়ে দুই নারীর মৃত্যু হয়েছিল। তখন এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। স্থানীয়দের মতে, গত কয়েক বছরে এই অব্যবস্থাপনার কারণে অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন। ​

এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলম জানান: ​”আমরা নিখোঁজ সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। নদী দখলের বিষয়ে স্থানীয়দের যে অভিযোগ রয়েছে, তদন্ত সাপেক্ষে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”​বর্তমানে নিখোঁজ মাধবের পরিবারে চলছে শোকের মাতম। কামারগাঁওয়ের বাতাসে এখন একটাই প্রশ্ন—আর কত প্রাণ গেলে দখলমুক্ত হবে ঘোরশ্বাব নদী?

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল, যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনের নানা উদ্যোগ
  • কোরআনের ‘ভুল’ ধরতে গিয়ে কুরআনের সৌন্দর্যে মুগ্ধ হলাম: চলচ্চিত্রকার গাজী রাকায়েত
  • মৌলভীবাজারে সমাজকর্মীর ওপর হামলার অভিযোগ
  • কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু
  • ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোন হামলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম