Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কক্সবাজারে মা-মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনওকে বদলি

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০১ pm ১৭, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মো আলম, বান্দরবান প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলায় মা–মেয়েকে সাজা দেওয়া সেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবকে বান্দরবানের রুমা উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
রোববার চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার বদলির আদেশ জারি করা হয়।

এর আগে, ৪ মার্চ বিকেলে পেকুয়া থানার ভেতরে মা-মেয়েকে নির্যাতনের অভিযোগ উঠে পুলিশের বিরুদ্ধে। পরে থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্যাতিত নারীদের এক মাস করে সাজা দেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মাহবুব।

নির্যাতিত নারীদের একজন রেহেনা মোস্তফা রানু বলেন, ওইদিন ইউএনও থানায় পৌঁছে পুলিশের হাত থেকে আমাদের রক্ষা করার বদলে এক মাস করে সাজা দিয়ে কারাগারে পাঠিয়ে দেন। অথচ ইউএনও আমাদের সঙ্গে কথা বলেননি। ভ্রাম্যমাণ আদালতে আমাদের মুখোমুখি করেননি। এমনকি অভিযোগ গঠনের কাগজে আমার স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে। থানার ভেতরে মা-মেয়েকে নির্যাতনের পর সমালোচনার ঝড় উঠে সারা দেশে। দেশের বিভিন্ন পত্রিকা, অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে ৭ মার্চ চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানাকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ১০ মার্চ ও ১২ মার্চ দুই দফায় তিনি পেকুয়া গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তদের সঙ্গে কথা বলেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুবকে বান্দরবানের রুমা উপজেলায় বদলি করা হয়েছে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমদাদুল হক শরীফকে পেকুয়ায় পদায়ন করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কোরআনের ‘ভুল’ ধরতে গিয়ে কুরআনের সৌন্দর্যে মুগ্ধ হলাম: চলচ্চিত্রকার গাজী রাকায়েত
  • মৌলভীবাজারে সমাজকর্মীর ওপর হামলার অভিযোগ
  • কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু
  • ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোন হামলা
  • জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম