Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে জমে উঠেছে ঈদের বাজার, ক্রেতাদের উপচে পড়া ভিড়

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৩ pm ১৭, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

আবুল কাশেম রুমন, 

সিলেটে অবশেষে ঈদের বাজারে জমে উঠেছে ক্রেতাদের ভিড়। নগরীর বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে প্রতিদিন দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতারা কেনাকাটায় ব্যস্ত থাকছেন।

ব্যবসায়ীরা জানান, সিলেটের বেশির ভাগ মানুষ প্রবাসী, যাদের অনেকেই মধ্যপ্রাচ্যে রয়েছেন। এই বছরের যুদ্ধ পরিস্থিতির কারণে তারা সময়মতো বাড়িতে টাকা পাঠাতে পারেননি। ফলে ক্রেতাদের অংশগ্রহণ কিছুটা কমে গেছে এবং অনেকে দেরিতে কেনাকাটা করতে এসেছেন।

ঈদের কেনাকাটার কারণে নগরীতে যানজটও বেড়েছে। পুলিশের তৎপরতায় কিছুটা নিয়ন্ত্রণ থাকলেও, সোমবার বিকাল ও রাতের সময় আম্বরখানা, জিন্দাবাজার, লামাবাজার, বন্দরবাজার, জেলরোড, নয়াসড়ক ও কুমারপাড়া এলাকায় যানজট ও ক্রেতাদের ভিড় চোখে পড়েছে।

বাজারগুলোকে আকর্ষণীয় করতে নানা রঙের আলোকসজ্জা ব্যবহার করা হয়েছে। পরিবারসহ ক্রেতারা ছোট সদস্যদের জন্য পোশাক দেখে দরদাম করছেন। কিশোর ও তরুণেরা জুতা বা পোশাক ট্রায়াল করছেন, ভালো না লাগলে নতুন জিনিস খুঁজে নিচ্ছেন।

শহরের নামিদামি ব্র্যান্ড ও আধুনিক শপিংমলে উচ্চবিত্ত ক্রেতাদের ভিড় বেশি। আর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ক্রেতারা বন্দরবাজারের বিভিন্ন হাসান মার্কেটে বেশি ভিড় জমাচ্ছেন।

জিন্দাবাজারে পরিবারের সঙ্গে আসা ১২ বছর বয়সী আবিদা হক বলেন, “ঈদের জন্য নতুন ড্রেস কিনেছি। এখন জুতা কিনব, তারপর সাজার জিনিস। দোকানে মানুষের ভিড় থাকায় একটু দেরি হচ্ছে। তবে ঈদের বাজারে এসে ভালো লাগছে।”

বন্দরবাজারের হাসান মার্কেটের কর্মচারি মাসুক আহমদ জানান, “সিলেটে ১৫ রমজানের পর থেকেই ঈদের বাজার শুরু হয়। এবার মেয়েদের থ্রি-পিস, ছেলেদের পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাকের চাহিদা বেশি। জুতার দাম গড়ে ২০–৩০ শতাংশ এবং প্রসাধনীর দাম ১৫–২০ শতাংশ বেড়েছে।”

যানজটের কারণে নগরবাসীর ভোগান্তি বেড়েছে। বিভিন্ন মোড়ে গাড়ি আটকে থাকার কারণে লোকজনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চরভদ্রাসনে ১৫০০ পরিবারকে ঈদ উপহার প্রদান
  • সৈয়দপুরে সাবেক ছাত্রলীগ সভাপতির স্ত্রীর লাশ উদ্ধার
  • জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি: এমপি বাবুল
  • ঝালকাঠিতে ১৫ শত পরিবারের মাঝে প্রবাসীর ঈদ উপহার প্রদান
  • কাপাসিয়ায় নদীতে নেমে সেলুন কর্মচারী নিখোঁজ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম