সোমবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ কক্ষে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন উন্নয়ন নিয়ে বুয়েটের বিশেষজ্ঞ এবং দুই সিটির প্রশাসকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করা কর্মীদের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ঈদ বোনাস প্রদান করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানির পরিবর্তে দেশে বুয়েটের সহযোগিতায় তৈরি করা যায় কি না তা যাচাই করা হোক এবং বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, রাস্তাঘাট ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে। মশা নিধনের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে; শুধু ঔষধ নয়, খাল পরিস্কার ও অন্যান্য পদক্ষেপের মাধ্যমে বর্ষার আগে মশা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।
বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান জানিয়েছেন, প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনা, অটোমেশন ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে ইলেকট্রনিক থ্রিহুইলার ব্যবহার ও দেশীয় উৎপাদনের উপর গুরুত্ব দিয়েছেন।

