Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদে আর বাড়ি ফেরা হলো না

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫০ pm ১৭, মার্চ ২০২৬
in দুর্ঘটনা
A A
0

লালমনিরহাট প্রতিনিধি:

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৭:৩০ মিনিটে মির্জারকোট মডেল মসজিদ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের তাৎক্ষনিক পরিচয় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৮) তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩১) ও তাদের চার মাসের কন্যা সন্তান হুজাইফা। । দূর্ঘটনায় গুরুতর আহত ছেলে সন্তান সোহানকে (১০) রংপুর মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন । মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে বাড়ি ডাবার জন্য ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে দিনাজপুরের উদেশ্যে রওনা দেন। পাটগ্রামের মির্জারকোট এলাকায় আসলে বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী ও মেয়ের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত ছেলেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শ্রাবনী জানান, দুর্ঘটনায় আহত ৪জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় । এদের মধ্যে ১জন পুরুষ ১জন মহিলা ও ১ শিশু কন্য সহ তিনজন কে মৃত পওয়া গেছে। অপর ১জন ছেলে গুরুতর আহত। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক ঘটনার নিশ্চিত করেন। তিনি জানান ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। ট্রাকটির নম্বরও জানা যায় নি। তবে ট্রাকটি আটকের জন্য চেষ্ঠা চলছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

Tags: দুর্ঘটনাসড়ক দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপ্তাইয়ে কর্ণফুলীর তীরে হাজারো ভক্তের বারুণী স্নান
  • কক্সবাজারে মা-মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনওকে বদলি
  • পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ঝালকাঠিতে ২ হাজার গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন
  • নওগাঁয় বেললতা খাল খনন কাজে অনিশ্চয়তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম