Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুষ্টিয়ায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
২:১০ pm ১৭, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

জুয়েল রানা, ইবি থানা প্রতিনিধি:

ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে গরিব ও দুস্থদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের কথা থাকলেও কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন পরিষদে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত ১০ কেজির পরিবর্তে ৯ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরের মতো এবারও ঈদের আগে গরিব ও অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত চাল ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বয়ে উপকারভোগীদের তালিকা তৈরি করে এই চাল বিতরণ করা হয়।

কিন্তু হরিনারায়ণপুর ইউনিয়নে ৮৬৭ টি কার্ডের মধ্যে চাল বিতরণের সময় দেখা যায়, জনপ্রতি ১০ কেজির পরিবর্তে ১ কেজি কম অর্থাৎ ৯ কেজি করে চাল দেওয়া হচ্ছে। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে এলে তারা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল হালিমের কাছে এ বিষয়ে জানতে চান।
এসময় তিনি বলেন, স্থানীয় রাজনৈতিক দলসহ জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ের মাধ্যমে চাল বিতরণ করা হচ্ছে। চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, বস্তায় চাল কম আসছে।
তবে পরে বস্তা ওজন করে দেখা যায়, চালের ওজন ঠিকই রয়েছে। বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয় অনেকেই এর প্রতিবাদ জানান। প্রতিবাদের মুখে পরবর্তীতে সঠিকভাবে চাল বিতরণ করা হয়।

উল্লেখ্য চাউল পরিমাপের দাঁড়ির পাশেই হরিনারায়ণপুর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ রতন শেখ, আব্দালপুরের ইউপি সদস্য মোহাম্মদ (মেম্বার) ও হরিনারায়ণপুর ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ডাবলুকে থাকতে দেখা যায়।

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রোকনউজ্জামান বলেন, “১০ কেজি চালের মধ্যে কম দেওয়ার কোনো নিয়ম নেই। যদি বস্তায় চাল কম আসে তাহলে আমাকে রিপোর্ট করবে। কম দেওয়ার কোনো এখতিয়ার কারও নেই।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ঝালকাঠিতে ২ হাজার গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন
  • নওগাঁয় বেললতা খাল খনন কাজে অনিশ্চয়তা
  • কক্সবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ঈশ্বরদীতে ইফতার খেয়ে অসুস্থ কারখানার শতাধিক শ্রমিক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম