Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রামপালে যুবদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৪ pm ১৭, মার্চ ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি :

বাগেরহাট রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ই মার্চ) বিকালে রামপাল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন্স ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এসময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। দেশে বাকশালী ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে তিনি সোচ্চার হয়ে সকল রাজনৈতিক দলকে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ তৈরী করে দেন। দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে। বেগম খালেদা জিয়ার আপোসহীন নেতৃত্ব আজকে তাকে স্বাধীনতা পুরস্কার ভূষিত করা হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী ও উপজেলা সহকারী ভূমি জনাব অভিজিৎ চক্রবর্তী।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সদস্য এ্যাডভোকেট শেখ বোরহান খান,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ফিরোজ কবির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদুর রহমান পিয়াল, যুবনেতা ও রামপাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল গাজী সহ রামপাল উপজেলার যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় ইসালে সওয়াব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ঝালকাঠিতে ২ হাজার গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন
  • নওগাঁয় বেললতা খাল খনন কাজে অনিশ্চয়তা
  • কক্সবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ঈশ্বরদীতে ইফতার খেয়ে অসুস্থ কারখানার শতাধিক শ্রমিক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম