এস কে রাসেল, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার আল ইনসাফ মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার গরিব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭মার্চ) ১১টা সময় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের ভবনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: শাহ আলম, এস আই মো: নয়ন।
আল ইনসাফ মানবিক ফাউন্ডেশনের সভাপতি মো: মিজানুর রহমান মিন্টু (মোল্লা) সভাপতিত্বে এবং আল ইনসাফ মানবিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এস. কে রাসেল, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রেসক্লাবের সদস্য মোঃ জসিম উদ্দিন।
আল ইনসাফ মানবিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা জানান, আমাদের এই সংগঠনটি মূলত সামাজিক ও মানবিক কাজের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা বিভিন্ন সামাজিক কাজ করার পাশাপাশি নিজের এলাকার গরিব ও অসহায় মানুষদের নানাভাবে সহায়তা করে থাকি। আমাদের সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থে এই মানবিক কাজগুলো করা হয়। তারই অংশ হিসেবে আজকে। ঈদের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। নেতৃবৃন্দরা সংগঠনের কার্যক্রমের অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।

