রংপুরের বদরগঞ্জের লোহানীপাড়াতে আজ (১৬ মার্চ) দুপুর ২টার পর স্থানীয় বাসিন্দা মোঃ রশিদুল ও তার মা রশিদা বেগম আকাশমনি একটি গাছ অবৈধভাবে কর্তন করে স্থানীয় ছ’ মিল থেকে নিজের বাড়িতে নিয়ে যান।
স্থানীয় সাংবাদিক ও মানুষজন বাধা দিলেও গাছটি ভ্যানে করে রশিদুল এবং তার মা বাড়িতে সরিয়ে নেন। পরে লোহানীপাড়ার বন বিট অফিসার মোঃ মুজিবুর রহমান তদন্তে গেলে গাছটি ছ’ মিল থেকে না পেয়ে সরাসরি রশিদুলের বাড়িতে যান। সেখানে গাছ পাওয়া গেলে রশিদা বেগম অফিসারের সঙ্গে খারাপ আচরণ করেন এবং হুমকি দেন যে, “যত বড় অফিসার আসুক না কেন, এই গাছ আমি কাউকে দেব না; প্রয়োজনে এলাকার লোকজন দিয়ে বিবাদ সৃষ্টি করব।”
বিট অফিসার মুজিবুর রহমান ঘটনাস্থল থেকে ফিরে যান এবং সাংবাদিকদের জানিয়েছেন, আগামীকাল এই বিষয়ে থানায় মামলা করা হবে। বিষয়টি ওসি সাহেবকে অবহিত করা হয়েছে।

