Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বান্দরবান জেলা শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

Bangla FM OnlinebyBangla FM Online
১০:২৩ am ১৭, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো আলম বান্দরবান প্রতিনিধি

এসো পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকা গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বান্দরবান জেলা শহরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার বিকেলে ৩০০ নং আসনের সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরীর ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের ট্রাফিক মোড়, হাফেজঘোনা বাস-স্টেশন এলাকা থেকে শুরু হওয়া এ অভিযান শহরের প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। সংসদ সদস্য সার্চিং প্রো জেরির নেতৃত্বে পরিচালিত এই অভিযানে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনগণের স্বার্থে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে বিএনপি’র নেতাকর্মীরা এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।

মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, পরিচ্ছন্ন পরিবেশ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন হতে হবে এবং সামাজিক উদ্যোগে এগিয়ে আসতে হবে।
অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা গ্লাভস পরে হাতে করে প্লাস্টিকের বস্তায় ময়লা সংগ্রহ করে নির্দিষ্ট ডাস্টবিনে অপসারণ করেন। একই সঙ্গে পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।

Tags: অভিযানপ্রধানমন্ত্রীবান্দরবান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেবো না: জামায়াত আমির
  • ঈদেও ঈশ্বরদীর বেনারসি পল্লীতে নেই কর্মচাঞ্চল্য
  • ঈদ-উল-ফিতর সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্বের এক মিলনমেলা
  • ঈদের দিন শুরু হোক দুধ সেমাই ও জর্দা সেমাই দিয়ে: রেসিপি
  • ঈদের ছুটিতে ৭ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম