মুহম্মদ আবুল বাশার:
ময়মনসিংহে জেলার মুক্তাগাছার ৫নং বাঁশাটি ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থ বছরের দেশব্যাপী নদী-নালা,খাল,জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির(সিংড়ার খাল খনন)প্রকল্পের উদ্বোধন কার্যক্রমে সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছার মোহাম্মদ জাকির হোসেন এমপি,ময়মনসিংহ সদরের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান,মুক্তাগাছা উপজেলার নির্বাহী অফিসার কৃষ্ণচন্দ্র সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

