Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২০ pm ১৬, মার্চ ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

প্রধানমন্ত্রী বলেছেন, আগামী দুই বছরের মধ্যে দেশের মানুষের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে বিএনপি সরকার। জনগণের সহযোগিতা থাকলে যেকোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনমানের উন্নয়নই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। মানুষের উপকার হয়—এমন কাজই দলটি করার চেষ্টা করে।

তিনি জানান, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ সাহাপাড়া খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার কৃষি ও সাধারণ মানুষের জন্য বড় ধরনের সুফল বয়ে আনবে। এর মাধ্যমে প্রায় ৩১ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন এবং প্রায় ১২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে। পাশাপাশি প্রায় সাড়ে তিন লাখ মানুষ এই খালের পানির বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবে। এতে বর্তমান উৎপাদনের তুলনায় বছরে প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপাদন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ খাল সময়ের সঙ্গে ভরাট হয়ে গেছে। অনেক নদীতেও এখন চাষাবাদ হচ্ছে, যা প্রাকৃতিক জলপ্রবাহের জন্য বড় বাধা। বর্ষার পানিকে সংরক্ষণ করে কৃষি কাজে ব্যবহার করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি। বর্তমানে কেউ যদি মাসে পাঁচ হাজার টাকা আয় করে, সরকার এমন উদ্যোগ নিতে চায় যাতে দুই থেকে চার বছরের মধ্যে সেই আয় দশ হাজার টাকায় উন্নীত হয়। একইভাবে কম আয়ের মানুষদের আয় বাড়ানোর জন্যও বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ অনুযায়ী জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য।

Tags: তারেক রহমানপ্রধানমন্ত্রীবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঋণ নয়, বিনিয়োগে গুরুত্ব দেবে সরকার: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
  • মার্কিনিদের ঘাঁটি ব্যবহার না করতে দিতে রোমানিয়াকে হুঁশিয়ারি ইরানের
  • ৫০০ টাকা মুচলেকায় জুলাই ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিয়াদের জামিন
  • নওগাঁয় গহনা নিয়ে স্ত্রীকে স্টেশনে ফেলে পালালেন স্বামী
  • ঈশ্বরগঞ্জে এতিমখানায় ছাত্রদের মাঝে চেক বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম