Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্যামনগরে রূপান্তরের আন্তর্জাতিক নারী দিবস পালিত

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৬ pm ১৬, মার্চ ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

শ্যামনগর (সাতক্ষীরা ) প্রতিনিধি :

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপান্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ)সকালে শ্যামনগর অফিসার্স ক্লাব মিলনায়তনে ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারী ও কন্যাশিশুর অধিকার, ন্যায়বিচার এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

গোফরইমপ্যাক্ট কর্মসূচির সাতক্ষীরা জেলার সিনিয়র -জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এংগেজমেন্ট অফিসার বনানী দাশগুপ্ত বাসন্তীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রতিপাদ্যের আলোকে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা তথ্য আপা (অতিরিক্ত দায়িত্ব) বিউটি রানী মন্ডল, শ্যামনগর ভয়েস অফ সিটিজেন্সের সভাপতি রনজিৎ বর্মন , উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা উন্নয়ন কর্মী শিবানী রানী বিশ্বাস,দিপা রানী, মুন্সিগঞ্জ ইউপি সদস্য রেহেনা খাতুন, তাসলিমা, রমজানগরের নমিতা মুন্ডা, শিক্ষক সুস্মিতা রপ্তান,দেবযানি মন্ডল প্রমুখ।

আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন গোফরইমপ্যাক্ট কর্মসূচির কোর্ডিনেটর সাব ডিস্ট্রিক্ট লিয়াজো মোঃ আলম চৌধুরী।
সভায় বিভিন্ন স্তরের নারীদের অংশ গ্রহণে ৮টি দলে বিভক্ত হয়ে নারীদের সমস্যা, সমস্যা সমাধানে করণীয় ও সরকারের করণীয় বিষয় গুলি পোস্টার পেপারে লিপিবদ্ধ সহ উপস্থাপন করা হয়।

আলোচনাসভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে সমতা নিশ্চিত করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করা গেলে সমাজ ও দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। নারীর ক্ষমতায়ন এবং অধিকার রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর উদ্যোগ গ্রহণে কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন। একই সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • হরমুজ প্রণালি রক্ষায় ন্যাটোর ভূমিকা দেখছে না জার্মানি
  • ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম
  • ফরিদপুরে ১৩০০ পাটচাষির মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ
  • পটুয়াখালীতে ভিজিএফের চাল বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম